• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পি.এম.
এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু। সংগৃহীত ছবি

জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলটির নেতারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবরেও শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রথমে দোয়েল চত্বর এলাকায় অবস্থিত শেরেবাংলা একে ফজলুল হকসহ তিন জাতীয় নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত করেন এনসিপির নেতাকর্মীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদির কবরে জিয়ারত করেন।

কবর জিয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করেন দলটির শীর্ষ নেতারা।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি—১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন, জোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টির সারা দেশে মনোনীত ৩০ জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান।

তিনি বলেন, সংসদে জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় ঐক্য জোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থান ও প্রয়োজনীয় সংস্কারের কথা বলবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচার আদায় এই নির্বাচনি প্রচারণার অন্যতম এজেন্ডা বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটসহ সব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাংলার মাটিতে এই হত্যার সুষ্ঠু বিচার আদায় করা হবে।

এ সময় ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে দলটির নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু করেন। সেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের