• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

তারেক রহমানের জন্য ভোট চেয়ে ঢাকা-১৭ আসনে প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে তারেক রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে ঢাকা ১৭ প্রচার ও প্রচারণা উপকমিটি এ প্রচারণা শুরু করে। 

প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন-কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম, আহ্বায়ক ইথুন বাবু, যুগ্ম আহ্বায়ক রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, ড. শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান ও আমিরুল ইসলাম জনিসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মির্জা সমাট রেজা, রোকনুজ্জামান দিপু, বদিউজ্জামান টুটুল, শামীমা আক্তার রুবি, নাহিদ চৌধুরী রানা, জান্নাতুল ফেরদৌস, পরান আহসান, আব্দুর রউফ, মালেক মুন্সী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান, হোসনে আয়ারা মায়া, দিদারুল আলম দিদার, মো. আবুল খায়ের, শরীফুল ইসলাম সুজন, প্রমা আজিজ, ওয়াসিম কবির (গামছা পলাশ), মনোয়ার হোসেন ভূঁইয়া শাওন, মো. দেলোয়ার হোসেন দ্বীপ, আবির খান ও হাসানুজ্জামান হাসান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রচার কর্মসূচিতে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান ও লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের