• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফ্যাসিবাদের ছায়া আর চাই না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পি.এম.
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না জনগণ। যদি আবার তা ফিরে আসে, তবে আগের মতোই পরিণতি হবে। জামায়াত কোনো ভোট ডাকাতি দেখতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকা পাচার হতো না। তিনি অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও রেহাই পাননি।

তিনি আরও বলেন, জনগণ এবার গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে মুখিয়ে আছে। এসময় ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন তিনি।

ঢাকা-১৫ আসনের সমস্যা তুলে ধরে জামায়াত আমির বলেন, এখানে মানসম্মত সরকারি হাসপাতাল নেই, খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্বাচিত হলে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের করা এবং অবকাঠামোগত সমস্যার সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন।

তিনি জোর দিয়ে বলেন, জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে কাজ করবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের