• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

একটি সুযোগ দিন

প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জীবন দিয়ে চেষ্টা করব

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পি.এম.
বক্তব্য রাখছেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আজকে আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে একটি সুযোগ দেবেন এই আশায়। ইতিপূর্বে আমি কোন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি নাই, কোন সাংগঠনিক গুরু দায়িত্ব ছিলাম না। আমি আপনাদের কাছে একটা সুযোগ চাচ্ছি। আমাকে একটা ভোট দিন। আমাকে কাজ করার সুযোগ দিন। আমি জনগণের প্রতি প্রত্যাশা অনুযায়ী এবং আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য আমার জীবন প্রাণ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ।"

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর বাংলাবাজার পুস্তক সমিতি এবং পুস্তক বিক্রেতা সমিতি কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছে। গুম খুন, হত্যা, জেল সহ আমরা বিপুল নির্যাতনের শিকার হয়েছি। শুধু বিএনপি নয়, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সবাই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

এছাড়াও তিনি এলাকার বিভিন্ন সমস্যার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, পুরান ঢাকার রাস্তাঘাটের ট্রাফিক জ্যাম, জলাবদ্ধতা, গ্যাস সংকট, আবর্জনা ব্যবস্থাপনা ও দূষণের সমস্যাগুলো সমাধানের জন্য আমি জোরালো পদক্ষেপ নেব। এছাড়া শিক্ষাব্যবস্থা এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্যও আমি কাজ করব।

ইশরাক বলেন, গণতন্ত্রে বিশ্বাসী একটি দল হিসেবে আমরা চাই নির্বাচনের মাধ্যমে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের দায়বদ্ধতা থাকবে। সকল ক্ষেত্রেই গণতন্ত্র চর্চা হোক ।

তিনি ভোট প্রার্থনা করে বলেন, আমি আপনাদের কাছে একটা ভোটের আবেদন জানাচ্ছি। দোয়া প্রার্থী যে মহান আল্লাহ আমাকে সেই সুযোগ করে দেন যাতে জনগণের জন্য ভালো কিছু করতে পারি, এই দেশ ও জাতির কল্যাণে মঙ্গলজনক কাজ করতে পারি।

তিনি বলেন, আমিও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের