• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তারেক রহমান:

জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় শুরু করতে হবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ এ.এম.
নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি ভিওডি বাংলা

বৃহস্পতিবার রাত ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুট্টাপাড়া মিনি স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নির্বাচনী বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন জনাব তারেক রহমান সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বিশেষ করে খাল কাটা কর্মসূচি পুনরায় শুরু করে প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুঁটাতে হবে। ঘরে ঘরে বেকার সমস্যা দূর করতে হবে , ফ্যাসিস্ট সরকারের আমলে নষ্টকৃত রাস্তাঘাট মেরামত করতে হবে ।

আর প্রত্যেক ঘরের নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে ।

এ সময়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ।

এ সময়ে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক সচিব ও কসবা -আখাউড়া থেকে চুড়ান্ত মনোয়নপ্রাপ্ত আলহাজ্ব মুশফিকুর রহমান , সরাইল আসন থেকে জোটের প্রার্থী জমিয়তে ওলামা দলের জুনায়েদ আল হাবীবসহ অন্যান্যরা।

এ সময়ে তিনি পথে পথে নেতা-কর্মীদের দাবির মুখে বিভিন্ন আসনে বক্তব্য রাখার কারণে আসতে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত নেতা-কর্মীদের সাথে জোটের প্রার্থীদের পরিচয় করে দেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদিয় আসনের এবং তাদের বিপুল ভোটে জয়লাভ করার জন্য কর্মীদের মাঠে কাজ করার নির্দেশ প্রদান করেন।

ভিওডি বাংলা/আফজাল/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের