{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিপিএলের ট্রফি উন্মোচনে দর্শকদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক    ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৫ এ.এম.
বিপিএলের নতুন ডায়মন্ড খচিত ট্রফি-ছবি: সংগৃহীত

পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টির দ্বাদশ আসরের। ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে দর্শকদের জন্য এসেছে বিশেষ সুখবর। অবশেষে উন্মোচিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিপিএল ট্রফি, আর তা সরাসরি মাঠে বসেই দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে বিপিএলের ট্রফি। ফাইনাল শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে এই ট্রফি উন্মোচন করা হবে, যা বিপিএলের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে।

এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বয়সের ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রঙিন ও স্মরণীয় সন্ধ্যা। বিপিএল টি–টোয়েন্টি ২০২৬-এর ফাইনালের ঠিক আগে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা হতে পারবেন এই ঐতিহাসিক মুহূর্তের অংশ। এজন্য সবাইকে নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুরো স্টেডিয়ামজুড়ে থাকবে রঙের ছটা, সংগীতের মূর্ছনা আর গ্যালারিভর্তি দর্শকদের উত্তেজনার স্পন্দন। বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বিপিএলের ট্রফি। সেখান থেকেই শুরু হবে শিরোপা জয়ের শেষ কাউন্টডাউন। বিসিবির ভাষ্য অনুযায়ী, এই বিশেষ মুহূর্ত মিস করার কোনো সুযোগ নেই।

এর আগে জানা গেছে, বিপিএলের নতুন ট্রফি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল দুবাইয়ের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের হাতে। ডায়মন্ড খচিত এই ট্রফি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা।

বিসিবি জানিয়েছে, বিপিএলের জন্য দুটি ট্রফি আনা হয়েছে। এর একটি দেওয়া হবে এবারের চ্যাম্পিয়ন দলের হাতে, আর অন্যটি সংরক্ষণ করা হবে বিসিবির সংগ্রহে। সব মিলিয়ে ফাইনালের আগে ট্রফি উন্মোচনের মাধ্যমে বিপিএলের উৎসব আরও জমে উঠবে বলে আশা করছে আয়োজকরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামজার কণ্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা
হামজার কণ্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা
মমিনুলের আক্ষেপ, শান্তর সেঞ্চুরিতে ভালো দিন বাংলাদেশের
মমিনুলের আক্ষেপ, শান্তর সেঞ্চুরিতে ভালো দিন বাংলাদেশের
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন জানালো ফিফা
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন জানালো ফিফা