• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর

রংপুর প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পি.এম.
উপদেষ্টা আদিলুর রহমান খান। সংগৃহীত ছবি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’-এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তাঁর মতে, গণমানুষের প্রতিপক্ষ এসব গোষ্ঠীর গণভোট নিয়ে ভিন্ন চিন্তা থাকলেও দেশের জনগণ ও জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর সফরে এসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশকে মুক্ত করেছে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ আমরা জানি। আমরা তাঁদের সঙ্গে রাজপথে ছিলাম। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকার এসেছে। তাই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং সে কারণেই গণভোটে “হ্যাঁ” হোক—এটাই আমরা চাই।’

তিনি আরও বলেন, ‘গণভোট নিয়ে রংপুরের প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। ফ্যাসিবাদের পতনের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের সেই চেতনাকে সামনে রেখেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তাই এই সনদের পক্ষে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ আসে না।’

একই সঙ্গে সাধারণ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এটাই সরকারের প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার