• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্বকাপ অনিশ্চয়তায় বিসিবিকে বিশেষ অনুরোধ শান্তর

স্পোর্টস ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ এ.এম.
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিসে রাখার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে খেলতে না পারলে ক্রিকেটারদের জন্য একটি মানসম্মত বিকল্প টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তিনি।

বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শান্ত। শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত জমজমাট ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তার নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা উৎসবের মধ্যেই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন এই বাঁহাতি ব্যাটার।

শান্ত বলেন, “যদি আমরা বিশ্বকাপে খেলতে না পারি, তাহলে বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবে—আমাদের জন্য যেন আরও একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে সবাই খেলার সুযোগ পাবে এবং বাইরের বিষয়গুলো সামলে মাঠের ক্রিকেট সচল রাখা সম্ভব হবে।”

তিনি আরও জানান, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না থাকলে ক্রিকেটারদের ফর্ম ও আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে। তাই বিকল্প প্রতিযোগিতা আয়োজন করলে জাতীয় দলের ক্রিকেটাররা ছন্দে থাকতে পারবেন বলে মনে করেন তিনি।

এ সময় ঢাকার ঘরোয়া ক্রিকেট নিয়েও নিজের মতামত তুলে ধরেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক। শান্ত বলেন, “ঢাকার ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বোর্ডকে অনুরোধ করব, আগের আসরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে লিগ আয়োজন করা হোক।”

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের ধারাবাহিক ম্যাচ প্র্যাকটিসে রাখার ওপর জোর দিয়ে দেওয়া শান্তর এই প্রস্তাব এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়। ক্রিকেটপ্রেমীদের নজর এখন বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা