• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দিল্লিতে প্রকাশ্যে আ’লীগ নেতাদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা।

দিল্লির ‘ফরেন করেস্পন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’ (এফসিসি) আয়োজিত এই অনুষ্ঠানটি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিল ‘সেভ ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’, অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণও শোনানো হয়।

এখানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে অন্যতম হলো জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়ে বিগত বছরের ঘটনাবলির ‘নিরপেক্ষ তদন্তের’ দাবি, যাতে ‘খাঁটি সত্য’ উদঘাটিত হয়। 

অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতা-কর্মী এবং সাংবাদিকদের ওপর আক্রমণ ইত্যাদি বিষয়ও তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে আনা উদ্দেশ্য।

বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে উপস্থিত ছিলেন, আর প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন।

জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের রাজধানী শহরে এমন পরপর দুই সংবাদ সম্মেলনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত বছরও ভারতের সংবাদমাধ্যমে অনেক আওয়ামী লীগ নেতা সাক্ষাৎকার দিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইমেলের মাধ্যমে বিবিসিসহ বিভিন্ন ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের