• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তারেক রহমানের বরিশাল সফর ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তার নির্বাচনী জনসভা ২৬ জানুয়ারির পরিবর্তে এক দিন পিছিয়ে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, “দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা বরিশালে আসছেন। জনসভা ঘিরে দলের প্রস্তুতি চলছে। দলের নেতাকর্মীরা মিছিল ও সভা আয়োজনের মাধ্যমে তাকে বরণ করার জন্য প্রস্তুত।”

মজিবর সরোয়ার আরও জানান, তারেক রহমানের আগমন নির্বাচন পরিচালনা এবং ধানের শীষের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যরা মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন।

শেষবার ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারম্যান হিসেবে তিনি বরিশালে আসছেন, যা এলাকায় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে দল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের