• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ড বিতরণ করা হচ্ছে: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পি.এম.
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনে ফ্যামিলি কার্ড বিতরণের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, কিছু মহল মানুষের দারিদ্র্যকে পুঁজি করে ভুয়া কার্ড বিলিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এদিন ঢাকা-৮ আসনের আওতাধীন শান্তিনগর ছাড়াও আমিনবাগ ও চামিলিবাগ এলাকায় ধারাবাহিক গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে সকালে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সাময়িক বিরতির পর আবারও প্রচারণায় অংশ নেন এবং শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। অসুস্থতার মধ্যেও মাঠে থাকার সিদ্ধান্তকে ভোটারদের প্রতি দায়িত্ববোধ হিসেবেই উল্লেখ করেন তিনি।

গণসংযোগকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উসকানি দিচ্ছে। “একদল ভিতু হয়ে আমাদের ওপর ময়লা পানি ও ডিম ছুড়ে মারছে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে,”—বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তার রাজনীতি প্রতিশোধ বা বিভাজনের নয়, বরং সমস্যা সমাধানের রাজনীতি। নির্বাচিত হলে ঢাকা-৮ আসনের দোকানপাট, বাজারব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি দূর করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি নাগরিক সেবা সহজীকরণ ও জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে নাসীরুদ্দীন পাটওয়ারী সেগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “এই এলাকার মানুষ পরিবর্তন চায়। ভয় বা প্রতারণা দিয়ে আর তাদের দমিয়ে রাখা যাবে না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের