• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধ-ডিজিটাল পরীক্ষা জালিয়াতিসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারেই মুছাব্বির হত্যা: ডিবি

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পি.এম.
ডিএমপির সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

রাজধানীর কাওরান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মুছাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যতম শুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসব তথ্য জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিবি জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নরসিংদীর মাধবদী থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, কাওরান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি কাজ করছে এবং শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, গত ৭ জানুয়ারি কাওরান বাজারের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসংলগ্ন একটি গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এর আগে, ১১ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিন্নাত (২৪), আবদুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সর্বশেষ নরসিংদী থেকে রহিমকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, তাদের চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করা উচিত। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই; চাঁদাবাজির উদ্দেশ্যে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ব্যবহার করে।

এছাড়া শফিকুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ডিবি ওয়ারী বিভাগের একটি দল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন রানা মোল্লা (২৬) ও নূর মোহাম্মদ (৩২)।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এসএইস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী