• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নবাবগঞ্জ

প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পি.এম.
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রশিক্ষণ পরিদর্শন করেন।

এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ও সহকারী কমিশনার ভুমি মুনতাসীর মাহফুজ উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং সহ সকল অফিসারদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী