• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরান ঘিরে সামরিক উত্তেজনা, বিমান চলাচলে বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ইরান ঘিরে সামরিক উত্তেজনা, বিমান চলাচলে বড় ধাক্কা। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে চলাচলকারী বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শীর্ষ এয়ারলাইনগুলোর মধ্যে নেদারল্যান্ডসের কেএলএম, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স ইতোমধ্যে তাদের ফ্লাইট সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে।

শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভূরাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিত রেখেছে। অন্যদিকে কেএলএম ঘোষণা দিয়েছে, ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে তারা ফ্লাইট পরিচালনা করবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তিনি এটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি—যদি প্রয়োজন হয়। আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে, তবে হয়তো সেটি ব্যবহার করতেই হবে না।’

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে এর পরও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা দেখা যাচ্ছে না। মার্কিন নৌবহরের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং একাধিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার শিগগিরই আরব সাগর বা পারস্য উপসাগর অঞ্চলে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এয়ার ফ্রান্স ও তাদের সহযোগী সংস্থাগুলো তেলআবিবসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ হাবে ফ্লাইট বাতিল করেছে। লুফথানসা জানিয়েছে, তারা ইসরায়েলে কেবল দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে।

এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কেএলএম জানিয়েছে, তারা তেলআবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান, ইরাক, ইসরায়েলসহ উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করবে না। ডাচ গণমাধ্যম এনওএসকে দেওয়া এক বক্তব্যে সংস্থাটি জানায়, এ বিষয়ে তারা নেদারল্যান্ডস সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস ও কানাডার এয়ার কানাডাও তেলআবিবগামী ফ্লাইট বাতিল করেছে।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হয়ে উঠছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ইরান প্রায় চার ঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ রাখে, যার ফলে বিশ্বজুড়ে বহু ফ্লাইট ব্যাহত হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান