• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শফিকুর রহমান

নারীদের এগিয়ে যাওয়ায় বাধা হবে না জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পি.এম.
সিরাজগঞ্জের ইসলামীয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত নারীদের এগিয়ে যাওয়ায় কোনো বাধা হবে না। বরং নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জের ইসলামীয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি করে যে অর্থ লোপাট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে জামায়াত কাজ করবে। দুর্নীতি বন্ধ ও চুরির টাকা ফিরিয়ে আনা গেলে দেশের চেহারা বদলে যাবে। জামায়াত দুর্নীতিমুক্ত দেশ গড়বে। 

এই জনসভায় জেলার বিভিন্ন আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। ১০ দলীয় জোটের পক্ষে যেখানে যে প্রার্থী আছেন, তাদেরকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। গুরুত্বপূর্ণ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথাও বলেন।

গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে 'হ্যাঁ' মানে, কথা দিচ্ছি ওসমান হাদি তোমার হত্যার বিচার হবে। গণভোটে 'হ্যাঁ' মানে ১৪০০ শহীদের বিচার করা হবে। এই গণভোটে 'হ্যাঁ' মানে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। 'হ্যাঁ' মানে বাংলার জমিনে চাঁদবাজদের বরদাশত করা হবে না।

তিনি তার বক্তৃতার শেষ দিকে বলেছেন, ময়দানে অনেকে নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন, রুচি অনুযায়ী কথা বলবেন, আমাদেরকে গালি দেবেন, সমালোচনা করবেন, মেহেরবানি করে আপনারা কেউ কাউকে গালি দেবেন না।

ভিওডি বাংলা/ মো: দিল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার