• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জি এম কাদের

গণভোটে ‘হ্যাঁ’ আদায়ে প্রশাসন ও অর্থের অপব্যবহার করা হচ্ছে

রংপুর প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পি.এম.
নির্বাচনী প্রচারণা শুরুর উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বলছেন জি এম কাদের। সংগৃহীত ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের অভিযোগ করেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সরকার বিপুল অর্থ ব্যয় করছে। প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সরকারি সুবিধা ও উন্নয়ন প্রকল্পের লোভ দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। 

শনিবার (২৪ জানুয়ারি) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরুর উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জি এম কাদের বলেন, বর্তমান গণভোট সংবিধানসম্মত নয়। এটি সম্পূর্ণ বেআইনি ও অবৈধ প্রক্রিয়ায় আয়োজন করা হয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো উপেক্ষা করে এ ধরনের গণভোট আয়োজন করলে তা জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পারে না। অবৈধ পদ্ধতিতে অনুষ্ঠিত কোনো ভোটের ফলাফল জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করছে, তারা প্রকৃত অর্থে নাৎসিবাদের দোসর। যদি ‘না’ ভোট দিলে কেউ স্বৈরাচারের দোসর হয়, তাহলে একই যুক্তিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থানকারীরা চরম ফ্যাসিবাদী ও নাৎসিবাদী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।

জি এম কাদের বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ না থাকলে কোনো গণভোটের গ্রহণযোগ্যতা থাকে না। এখানে জনগণের মতামতের পরিবর্তে ক্ষমতাসীনদের ইচ্ছাই চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, এই গণভোটের মূল উদ্দেশ্য একটি অকার্যকর সংসদ গঠন করা, যেখানে প্রকৃত বিরোধী কণ্ঠ থাকবে না। দেশের মানুষ এখন রাজনৈতিক প্রতারণা বুঝে গেছে। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে জনগণের সমর্থন আদায় করা সম্ভব নয়। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সংবিধান ও গণতন্ত্রকে ব্যবহার করা হলে তার পরিণতি ভালো হয় না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার