• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খাগড়াছড়ি

১০ দলীয় ঐক্য’র প্রার্থীর গণমিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পি.এম.
খাগড়াছড়িতে ১০ দলীয় ঐক্য ও জামায়াত সমর্থিত প্রার্থীর গণমিছিল ও সমাবেশ। ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো: এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে খাগড়াছড়ি শহরে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে ১০ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো: এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি। খাগড়াছড়ি হবে শান্তি ও সম্প্রীতির জনপদ। দীর্ঘদিনের অন্যায়, অবিচার আর চাঁদাবাজির হাত থেকে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে রক্ষা করতে খাগড়াছড়ির মানুষ আজ রাজপথে নেমে এসেছে।’

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

ভিওডি বাংলা/ আলমগীর হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার