• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাংলাদেশ বাদ, সংশোধিত সূচি প্রকাশ আইসিসির

স্পোর্টস ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১২ পি.এম.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। সংগৃহীত ছবি

২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে আসছিল। প্রায় এক মাস ধরে এ বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। বাংলাদেশের অনড় অবস্থানের কারণে আইসিসি তাদের দাবি মেনে নেয়নি।

শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসির সংশোধিত সূচি।

আইসিসি আরও জানায়, টুর্নামেন্টে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডই ছিল সর্বোচ্চ অবস্থানে। বর্তমানে তারা ১৪তম স্থানে রয়েছে, যা টুর্নামেন্টে অংশ নেওয়া নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।

বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন এসেছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। তবে ম্যাচের দিন-তারিখ ও ভেন্যু অপরিবর্তিত থাকলেও প্রতিপক্ষের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে।

সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে ইতালির। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটিশরা। এরপর ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা