• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে এনসিপির থিম সং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পি.এম.
জাতীয় নাগরিক পার্টি। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ‘থিম সং’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই থিম সং উন্মোচন করেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

থিম সং প্রকাশ অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা এই থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে আয়োজন করিনি।’

তিনি বলেন, এনসিপির লক্ষ্য হলো প্রতিটি আয়োজনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। সে কারণেই সাদামাটা পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজে অংশ নিতে পারেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘সমাজের সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এমন কোনো জায়গায় অনুষ্ঠান করা হয়নি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত।’ তিনি দাবি করেন, আজকের এই আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এসএম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের