• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

চট্টগ্রামে জনসভা শুরুর আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ১১:১৩ এ.এম.
চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামে বড় জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকার অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় তরুণদের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্র পরিচালনায় যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর পূর্বেও তরুণদের সঙ্গে একই ধরনের মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিকভাবে তরুণদের সঙ্গে এ ধরনের সংলাপকে দলটির ভবিষ্যৎ রাজনীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারম্যান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দেবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমাপ্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান
ঢাকা সেনানিবাসে বাগবিতণ্ডা: ক্ষমাপ্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান
১২ ফেব্রুয়ারি ভোটের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে
হাবিবুর রশিদ হাবিব: ১২ ফেব্রুয়ারি ভোটের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান