• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নাহিদ ইসলাম:

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষদিন

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পি.এম.
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান হবে। রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজের নির্বাচনী এলাকায় ভোটের প্রচারের সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “একটি পক্ষ তাদের কর্মী ও সমর্থকদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে, কিন্তু এসব চেষ্টা ব্যর্থ হবে। আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন।”

তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, “নির্বিঘ্নে ভোট দিন এবং বিবেচনা করে যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন। এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।” নাহিদ ইসলাম ভোটারদের প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে প্রভাবিত না হওয়ার জন্য সতর্ক থাকতে বলেন।

তিনি বলেন, “চিন্তাভাবনা করে এমন প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা রাজনীতিতে ন্যায় ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।”

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের