• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

লা লিগায় শীর্ষে রিয়াল, চাপের মুখে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পি.এম.
জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। সংগৃহীত ছবি

লা লিগার শিরোপা লড়াইয়ে নাটকীয় মোড় এসেছে। ভিয়ারিয়ালকে ২–০ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে লিগের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির পর আলভারো আরবেলোয়ার শিষ্যরা অনেক বেশি গুছিয়ে আক্রমণে ওঠে, যার ফলও দ্রুত পায় রিয়াল। ৪৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিচু ক্রস ভিয়ারিয়ালের রক্ষণভাগ ক্লিয়ার করতে গিয়ে এমবাপ্পের সামনে পড়ে যায়। কাছ থেকে জোরালো শটে জাল কাঁপান ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র একাধিকবার আক্রমণ করলেও গোলের দেখা পাননি। তবুও ম্যাচজুড়ে রিয়ালের আধিপত্য বজায় থাকে। ৬২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ভিয়ারিয়াল। দানি পারেহোর দ্রুত নেওয়া ফ্রি-কিকে ফাঁকা পোস্ট পেয়েও জেরার্দ মোরেনোর শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয় নিশ্চিত করেন এমবাপ্পে। আলফোনসো পেদ্রাসা ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে পানেনকা স্টাইলে মাঝ বরাবর বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

জানুয়ারিতে লা লিগা পুনরায় শুরুর সময় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। গত সপ্তাহে বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেলে শিরোপা লড়াইয়ে ফেরার সুযোগ পায় লস ব্লাঙ্কোসরা।

বর্তমানে দুই পয়েন্ট ব্যবধানে লিগের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ (৫১)। তবে রবিবার লিগের তলানিতে থাকা রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জয় পেলে ফের শীর্ষস্থান দখল করতে পারে বার্সেলোনা (৪৯)।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার