• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তানভীর আহমেদ

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পি.এম.
নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তানভীর আহমেদ রবিন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, ৫ আগষ্টের পর থেকে এলাকার মানুষের দ্বার প্রান্তে গিয়েছি। উঠান বৈঠক, আলেচনা সভার মাধ্যমে মানুষের সমস্যাগুলো লিপিবদ্ধ করে ২০টি অঙ্গীকার ঘোষণা করেছি, যা সাধারণ নির্বাচনী প্রতিশ্রুতি নয় বরং এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা। কারণ আমি এ এলাকার সন্তান, এলাকার মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক রয়েছে।।

তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ অতীতে একাধিকবার এই এলাকা থেকে সংসদ সদস্য ছিলেন এবং এলাকার উন্নয়নের সূচনা করেছিলেন। আমাকেও ২৪ ঘণ্টাই এই এলাকার মানুষের মধ্যেই থাকতে হবে, তাই মানুষের কাছে আমি দায়বদ্ধ।

নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তানভীর আহমেদ রবিন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৫২নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রবিন বলেন, দীর্ঘদিন অবহেলায় থাকা এলাকাকে নাগরিক সুবিধার আওতায় আনাই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২২ জানুয়ারি থেকে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং মানুষের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শুনেছেন।

নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তানভীর আহমেদ রবিন।

তিনি দাবি করেন, ঢাকার ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ সবচেয়ে অবহেলিত। এলাকাটিতে খেলার মাঠ, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও বিনোদন সুবিধার চরম ঘাটতি রয়েছে। জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাস, গ্যাস সংকট এবং সুপেয় পানির অভাব এখানকার প্রধান সমস্যা বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে শিল্পকারখানায় বাধ্যতামূলক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, নির্মাণসামগ্রী পরিবহনে কভার্ড ভ্যান ব্যবহার এবং ব্যাপক সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হবে। ছাদবাগান জনপ্রিয় করতে বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কিশোররা মাদক ও অপরাধে জড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এলাকায় প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুললে তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা সম্ভব।’

নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তানভীর আহমেদ রবিন।

ঢাকা-৪ আসন (শ্যামপুর- কদমতলী) এর ৫২ নং ওয়ার্ডের শতশত নেতাকমীদের উপস্থিতিতে সকাল ১০টায়  জালালাবাদ আয়রন মার্কেটের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি  শুরু হয়। এরপর গণসংযোগটি মুরাদপুর লালমিয়া সর্দার রোড, হাইস্কুল মাদ্রাসা রোড, রজ্জবআলী সরদার রোড, পাটেরবাগ এলাকা গণসংযোগ করবেন।এবং পুনরায় মাদ্রাসা রোডের মাথায় এসে শেষ করবেন।

এসময় রাস্তায় ও ছাদের উপর থেকে ছোট ছোট বাচ্চারা তাকে ফুল ছিটিয়ে  বরণকরে নেয়। এলাকার মুরব্বিরা তাকে বুকে জড়িয়ে ধরেন।

গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম দিপু সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানায় যুগ্ম আহবায়ক বাদল রানাসহ দলের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের