• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন

বাংলাদেশ নারী ফুটবল দলকে মির্জা ফখরুলের অভিনন্দন বার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে বাংলাদেশ দলকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে বাংলাদেশ দল সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে গৌরবময় সম্মান বয়ে নিয়ে এসেছে তাতে আমি গৌরবান্বিত। এটি মালদ্বীপের বিপক্ষে সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সবচেয়ে বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরও একধাপ এগিয়ে গেল। অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের মুখকে আরও উজ্জল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আমি সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমাপ্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান
ঢাকা সেনানিবাসে বাগবিতণ্ডা: ক্ষমাপ্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান
১২ ফেব্রুয়ারি ভোটের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে
হাবিবুর রশিদ হাবিব: ১২ ফেব্রুয়ারি ভোটের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান