• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

নরসিংদী প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পি.এম.
নির্বাচনী পথসভায় কথা বলছেন ড. আব্দুল মঈন খান। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর রাস্তার কাজের কথা বলে বিল নিয়ে গেলেও রাস্তার কোন কাজ হয়নি। ভূয়া প্রজেক্ট দেখিয়ে টাকা লুট করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি হয়েছে।

তিনি বলেন, বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না। সারাদেশে লক্ষ্য করবেন বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে সে অবস্থাতেই রয়েছে। আজকেও যে রাস্তার মোড়ে পথসভা করছি এটিও বিএনপির করা। 

রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী তার নির্বাচনী এলাকার পলাশ উপজেলার মেহেরপুর ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভায় পথসভায় তিনি এসব কথা বলেন। 

এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিলো। অবশ্য ৫ আগষ্টের পর থেকে তা অনেকটা কমে গিয়েছে। সবার আগে দেশ। দেশের স্বার্থ একমাত্র বিএনপিই রক্ষা করতে পারে। 

তিনি বলেন, বিএনপি সরকার একটি উন্নয়ন নির্ভর সরকার। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ জনগণের প্রয়োজনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন তাহলে এ দেশ আবার স্বয়ং সম্পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী