• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘বিয়ের দিনই সবাই জানবে’— প্রেম নিয়ে স্পষ্ট ভাবনা

বিনোদন ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পি.এম.
আশনা হাবিব ভাবনা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

তারকাদের প্রেম, সম্পর্ক ও ব্যক্তিগত জীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জনের আগেই নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন— বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই এবং বিয়ের আগে ঢাকঢোল পিটিয়ে সম্পর্কের ঘোষণা দেওয়ার ইচ্ছাও তার নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ভাবনা। তিনি বলেন, ‘আমি কোনো সম্পর্কে নেই। যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে।’

সম্পর্কের বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তার মতে, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়। নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে, যেখানে ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা দূরত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক।

আশনা হাবিব ভাবনা।

ভাবনার ভাষ্যে, ‘জীবন তো সব সময় এক রকম চলে না। সম্পর্কও বদলে যায়। প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে, যেগুলো থেকে বের হয়ে আসাও সম্ভব।’

ব্যক্তিগত জীবনের এই স্পষ্টতার পাশাপাশি কাজের জগতেও দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন ভাবনা। সম্প্রতি সুমন ধর পরিচালিত একটি নতুন ওয়েব ফিল্মের প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই ফিল্মে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান সাজ্জাদ ও দীঘি।

এছাড়া খুব শিগগিরই শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আরও একটি নতুন ওয়েব প্রজেক্টের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন ভাবনা। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা আর পেশাগত ব্যস্ততা— এই দুইয়ের সমন্বয়েই এখন নিজের মতো করে এগিয়ে চলছেন এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’