• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আরিফুল ইসলামের ওপর বিএনপি নেতাকর্মীর হামলা

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০১:২২ পি.এম.
খিলক্ষেতের ডুমনী নূরপাড়ায় গণসংযোগের সময় বিএনপির হামলার শিকার হন আরিফুল-ছবি: সংগৃহীত

ঢাকা-১৮ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলামের ওপর সোমবার (২৬ জানুয়ারি) সকালে হামলার ঘটনা ঘটেছে। খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় তিনি গণসংযোগ করতে গেলে বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে হামলা চালায়।

এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “গতকালও বিএনপির নেতাকর্মীরা আমাদের সমর্থকদের হেনস্থা করেছিল। বিষয়টি বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরকে অবগত করা হলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরদিনও হামলা ঘটেছে।”

হামলার পর আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমার সহযোদ্ধারা ইতোমধ্যে প্রতিরোধ গড়ে তুলেছে। এইখান থেকে আমার লাশ গেলেও গণসংযোগ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের কার্যক্রম থামানো যাবে না।”

এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক সহিংসতার দৃশ্য আবারও সামনে এসেছে। নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ভোটের পূর্বাভাসকে প্রভাবিত করার আশঙ্কা করছে স্থানীয়রা।

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দলের জন্য শান্তিপূর্ণ গণসংযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের