• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মির্জা ফখরুল

শেখ হাসিনা ভারতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পি.এম.
নির্বাচনী গণসংযোগে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গিয়ে দেশকে বিপদের মধ্যে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালিত হতো।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব।

গণসংযোগে মির্জা ফখরুল বলেন, `আগে নৌকা আর ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন আর নৌকাটা নেই। নৌকার যিনি কাণ্ডারি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—তিনি আপনাদের ছেড়ে ভারতে চলে গিয়ে দিল্লিতে বসে আছেন। আর আমাদের বিপদে ফেলে গেছেন।'

তিনি বলেন, ‘আমরা বহুবার নির্বাচন করেছি, এমপি হয়েছি। সরকার পরিচালনার অভিজ্ঞতা আমাদের আছে।’
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার হয়তো এটাই শেষ নির্বাচন। শেষ সময়ে আপনাদের কাছে এসেছি। আপনারা যদি আরেকবার সুযোগ দেন, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেন।’

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘পাকিস্তান আমাদের ওপর নির্যাতন করেছিল বলেই আমরা আলাদা হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি।‘ তিনি অভিযোগ করে বলেন, ‘যারা একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করে হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারাই আবার আজ ভোট চাচ্ছে, দেশ চালাতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘যে দল স্বাধীনতাকে বিশ্বাস করে না, দেশকেই বিশ্বাস করে না, তাদের হাতে দেশ তুলে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। এই বিষয়টি আমাদের সবাইকে বুঝতে হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘১৯৭১ সাল আমাদের অস্তিত্বের ভিত্তি। আমরা সবসময় সেই ইতিহাস মাথার ওপরে রাখতে চাই।’

রাজনীতি ব্যবসার জন্য নয় বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বাপ-দাদার জমিজমা বিক্রি করে রাজনীতি করেছি, কিন্তু রাজনীতি করে নতুন করে জমি-বাড়ি করিনি। আজ একটি সুযোগ এসেছে—আপনাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের কল্যাণ করার। আপনারা সুযোগ দিলে আপনাদের সেবা করার দায়িত্ব আমি পালন করব।’

ভিওডি বাংলা/ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার