• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পি.এম.
মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) মধুপুর উপজেলা প্রশাসন এবং টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় মধুপুর উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক এর সভাপতি মো. বজলুর রশিদ খান। টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ক্লিন এনার্জি ব্যবহারে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী