• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তারেক রহমান:

৩ নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন আজ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ এ.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

নির্বাচনি সফরের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।  

দলীয় কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান দুপুর আড়াইটায় ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন। এই জনসভাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

ময়মনসিংহের কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার পথে আরও দুটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যা ছয়টায় তিনি গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি দলের অবস্থান ও আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন।

কর্মসূচি শেষে রাত আটটার দিকে গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন তারেক রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে জনসংযোগ ও জনসভা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের