• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জে ঢাকা মেইল ট্রেনের বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ১০:১২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা মেইল-২ ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ট্রেনটিকে সামনের দিকে অগ্রসর হওয়ার অনুমতি দেন। অনুমতি পাওয়ার পর লোকোমাস্টার ট্রেনটি কিছুদূর এগোতেই ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামসহ তিনটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার ও মেরামত কাজ শুরু হয়। লাইন থেকে লাইনচ্যুত বগি সরিয়ে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুততম সময়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী