• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জামায়াত আমির:

‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার অর্থহীন

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পি.এম.
যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শফিকুর রহমান-ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো সুফল আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষ একটি মৌলিক পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তনের পথ রুদ্ধ করতে নতুন ফ্যাসিবাদীরা গণভোটের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। জনসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস হলে দেশে আর ফ্যাসিবাদ, জবরদখল ও চাঁদাবাজির রাজনীতি চলবে না।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা নির্বাচনে জেতার আগেই মা-বোনদের গায়ে হাত তোলে এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে-সেই প্রশ্ন থেকেই যায়।” তিনি অভিযোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস হলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলেই একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে

ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, “জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। এই দেশে রাজনীতি হবে জনগণের জন্য, কোনো পরিবার কিংবা গোষ্ঠীর জন্য নয়।”

তিনি আরও বলেন, “একদিকে ফ্যামিলি কার্ড দেখানো হবে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত দেওয়া হবে-এই দ্বিচারিতা চলতে পারে না। জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দেওয়ার কোনো এখতিয়ার কারও নেই। নির্বাচনী প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

নিরাপদ বাংলাদেশ গঠন ও ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের অন্যতম মজলুম দল হলো জামায়াত। টানা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েও এই দলটি মানুষের পাশে থেকেছে।”

বিএনপির দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইলে সহযোগিতা করার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে আমরাও ছেড়ে দেব না। আমাদের জুজুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই।”

দেশজুড়ে বিভিন্ন সিন্ডিকেট জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমতায় গেলে সব ধরনের সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে। আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করতে চাই না; বরং দক্ষ করে কর্মমুখী করতে চাই।”

নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, নারীদের জন্য পৃথক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত গণশৌচাগার এবং সব ধর্মের মানুষের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জনসভা শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনের এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং জনগণের কাছে জামায়াতের বার্তা পৌঁছে দিতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের