• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৯ ঘণ্টা পর ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
ভৈরব বাজারে লাইনচ্যুত ট্রেন -ছবি-ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল। সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ জানান, ঢাকা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে রওনা হওয়া ট্রেনটি ভৈরব বাজার জংশনে রাত ২টা ৫৫ মিনিটে পৌঁছে। কেবিন মাস্টারের কাছ থেকে সিগনাল পাওয়ার পর ট্রেন জংশন থেকে মাত্র ১৫০ মিটার এগোতে পারলে ইঞ্জিনের পরের চতুর্থ কোচ লাইনচ্যুত হয়। এতে আপ-ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুতির ফলে রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দুর্ঘটনার পরপরই ট্রেন সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে উদ্ধার কাজ চালানো হয়। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইন পরিষ্কার করে। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্ত শুরু হয়েছে। তারা সতর্ক করেছেন, যাত্রীদের যেন ভবিষ্যতে ট্রেন চলাচলে বাধা বা বিপদ কমাতে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার