• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আবদুল আউয়াল মিন্টু

দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির বিকল্প নেই

ফেনী প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:০২ পি.এম.
ফেনী-৩ আসনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন আবদুল আউয়াল মিন্টু। ছবি: ভিওডি বাংলা

বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে দেশ পরিচালনায় একমাত্র বিএনপিরই প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (২৭ জানুয়াির) সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‌‘দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সুযোগ পেলে বিএনপি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে।’

তিনি আরও বলেন, ‌‌‘সোনাগাজী আমার নানার বাড়ি। আমি আপনাদেরই সন্তান। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় না পেয়ে সবাই ভোটকেন্দ্রে যাবেন। আমাদের নেতা তারেক রহমান অনেক যাচাই-বাছাই করে যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।’

বিএনপি এই নেতা বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপিকে বিজয়ী করুন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‌‘যদি কেউ ভোট দিতে বাধা সৃষ্টি করে, তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

পথসভায় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা এবং সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞাসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় স্থানীয় এলাকাবাসী শীতকালীন নানা ধরনের পিঠা দিয়ে আবদুল আউয়াল মিন্টুকে উষ্ণভাবে বরণ করে নেন। এলাকাবাসী বলেন, ভালোবাসা ও আন্তরিকতা থেকেই তারা তাকে গ্রহণ করেছেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার