• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রেজাউল করিমের

ক্ষমতার লোভে ইসলামের নামে বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পি.এম.
রেজাউল করিম কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থনের আহ্বান জানালেন -ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনি এলাকা রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আবার আরেক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেছে।” 

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন এবং দেশের সম্মানিত উলামা-মাশায়েকগণও আমাদের পাশে আছেন। তিনি নির্বাচনী সমর্থকদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

মুফতি রেজাউল করিম বলেন, “আমরা আল্লাহর উপর ভরসা রেখে দেশকে উন্নত ও শান্তিপূর্ণ করার চেষ্টা করব। তাই হাতপাখা প্রতীকের মাধ্যমে আমাদের প্রার্থীর প্রতি সমর্থন নিশ্চিত করতে হবে।”

জনসভা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। জেলা ও উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন এবং নির্বাচনী সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।

এই জনসভা কুড়িগ্রাম-৪ এলাকার জনগণ ও দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার