• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভোটের মাধ্যমেই ষড়যন্ত্র রুখে দিতে হবে: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পি.এম.
বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের বিরুদ্ধে আবারও নানা চক্রান্ত ও ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় ভোটের বিকল্প নেই। ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমেই একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানী সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ডের সি সি লি গার্মেন্টস মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অনেক মানুষ রক্ত দিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ গুম হয়েছে, কারও জীবন ধ্বংস হয়ে গেছে। তাদের এই আত্মত্যাগের সম্মান রক্ষার সবচেয়ে বড় উপায় হলো একটি ভোট প্রদান করা।

নিজের পরিচয় ও অবস্থান তুলে ধরে হাবিব বলেন, আমি গত ৫৩ বছর ধরে এই এলাকায় বড় হয়েছেন এবং ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। আমার বাসার ঠিকানা এখানেই। এই অলিগলিতেই আমি চলাফেরা করি। নির্বাচনের সময়ই শুধু নয়, সবসময়ই আমি এই এলাকার মানুষের সঙ্গে আছি।

বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব।

এলাকার সমস্যার কথা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকায় গ্যাস সংকট রয়েছে, জলাবদ্ধতা সমস্যা আছে, রাস্তাঘাট ভাঙাচোড়া, ভালো স্কুল ও হাসপাতালের অভাব রয়েছে। আমি নিজেও এসব সমস্যা ভোগ করি। তাই এসব সমস্যা সমাধানে আপনাদের সমর্থন চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দলের কাছে এলাকার ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য জোরালোভাবে কথা বলবেন এবং এলাকাবাসীর সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

তিনি বলেন, ‌‘আপনারা যদি সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করেন এবং আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি দলের কাছে বলতে পারব এই এলাকার মানুষের দাবি আগে বাস্তবায়ন করতে হবে।’

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের