• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রেজাউল করিম

আবু সাইদ মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেন নাই

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পি.এম.
বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: ভিওডি বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।

বুধবার বিকালে (২৮ জানুয়ারি) জেলা শহরে স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
 
রেজাউল করিম বলেন, ৫ আগষ্টের পর এদেশের মানুষের ন্যায় বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশেও হয়েছিল। কিন্তু দুখের বিষয় সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব জোট পরিস্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয় তাহলে এই জীবনগুলো দেয়ার কি দরকার ছিল।
 
তিনি বলেন, আবু সাইদ তার বুক পেতে দিয়ে বৈষম্য কেন দুর করতে চেয়েছিলো। মুগ্ধ পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেন নাই। এসময় ইসলামের পক্ষের একটি মাত্র দল ইসলামি আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দেবার আহবান জানান তিনি।
 
এসময় কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর বখ্ত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার