• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১২ ফেব্রুয়ারির ভোটেই প্রমাণ হবে জনসমর্থন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পি.এম.
নির্বাচনী গণসংযোগ ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। সংগৃহীত ছবি

বিএনপি সব সময় জনগণের স্বার্থ রক্ষা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। সে কারণেই আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি, বেগুনবাড়ি, জেলে পাড়া ও কাচারিপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছি, সেখানেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই এর প্রতিফলন দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি হাজী আলী হোসেন ও মীর মোহাম্মদ, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রতন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিকসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের