• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। বিশেষ করে শেরপুরসহ কয়েকটি এলাকায় সংঘটিত সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় জানানো হয়, দুপুর ১২টায় রাজধানীতে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নির্বাচনী পরিস্থিতি, বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংস ঘটনার বিস্তারিত চিত্র এবং এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দলের বক্তব্য তুলে ধরা হবে বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের