• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্বামী আটক

কালিয়ায় সেফটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পি.এম.
আটক স্বামী আল আমিন ও কালিয়ায় সেফটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ। ছবি: ভিওডি বাংলা

নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্ত গ্রামে সুমি নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আল আমিন মণ্ডল ওরফে ইরানুরের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গোপন করতে গ্রামের কমিউনিটি ক্লিনিকের একটি সেফটিক ট্যাংকের ভেতরে রেখে দেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের সন্দেহ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ প্রশাসন অভিযুক্ত আল আমিন মণ্ডলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী কালিয়া থানা পুলিশ এবং নড়াইল জেলা পুলিশের বিশেষ একটি টিম সোমবার (২৭ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে। পরে কমিউনিটি ক্লিনিকের সেফটিক ট্যাংক থেকে গলিত অবস্থায় গৃহবধূ সুমির মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার রবিন হালদার (কালিয়া সার্কেল) এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী