• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সব বয়সী মানুষের ভালোবাসায় সিক্ত ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ওয়ারী ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইঞ্জিনিয়ার ইশরাক-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণাকে ঘিরে দেখা যায় ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে রাজধানীর ওয়ারী এলাকা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরজমিনে দেখা যায় রাজধানীর ওয়ারী ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রচারণাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে এলাকার শিশু, কিশোর, নারী ও প্রবীণরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। অনেকের হাতে ছিল গোলাপ, গাঁদা ও রজনীগন্ধার তোড়া যা পুরো এলাকাকে করে তোলে রঙিন ও প্রাণবন্ত।

এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে চকলেট তুলে দেন। শিশুদের মুখে হাসি আর উচ্ছ্বাসে মুহূর্তগুলো হয়ে ওঠে আরও আবেগঘন। স্থানীয়দের মতে, একজন প্রার্থী হিসেবে তার এই মানবিক আচরণ সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

প্রচারণা চলাকালে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে করমর্দন করেন, বুকে জড়িয়ে নেন এবং তার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই জানান, তারা পরিবর্তনের প্রত্যাশায় তাকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন।

পুরো প্রচারণাজুড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চলছে।

ফুলেল শুভেচ্ছা আর সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ইঙ্গিত দিচ্ছে-ঢাকা-৬ আসনে নির্বাচনী মাঠে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘিরে জনমনে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের