• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

চাকরিচ্যুত মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

নওগাঁ প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ এ.এম.
চাকরিচ্যুত মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার-এর প্রতিনিধিদল-ছবি-ভিওডি বাংলা

নওগাঁয় বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সম্প্রতি ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে তা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তার নির্দেশনায় এবং আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় গিয়ে আল আমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে আমরা বিএনপি পরিবার-এর সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি চাকরিচ্যুত মুয়াজ্জিনকে আগামী দুই মাসের অগ্রিম বেতন প্রদান এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

প্রতিনিধিদলটি আল আমীন চৌধুরীর খোঁজখবর নেয় এবং তাকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানায়। তারা বলেন, রাজনৈতিক মত প্রকাশের কারণে কাউকে চাকরিচ্যুত করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা