• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শুধু ভোট নয়, এটি মুক্তির বার্তা, সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পি.এম.
প্রেসক্লাবে বক্তব্য দেন সেলিমা রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ১৭ বছরের বিরতির পর বাংলাদেশ আবার নির্বাচনের পথে। তিনি এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেবল ভোট নয়, বরং ‘মুক্তির বার্তা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে, ‘জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘প্রবাসীদের ভোট, ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ১৭ বছর পর আমরা নির্বাচন পাচ্ছি। দেশবাসী এবং তরুণ প্রজন্ম অনেক কিছুই ভুলে গেছে। তাই এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “আমার অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এ ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন।বিগত সরকার প্রবাসীদের গুরুত্ব দিচ্ছিল না, তাদের অবদানকে অবমূল্যায়ন করেছিল। বিএনপি সরকার প্রবাসীদের সন্মান দেয়, শ্রদ্ধা করে এবং তাদের দেশের গর্ব হিসেবে মূল্যায়ন করে।

সেলিমা রহমান অভিযোগ করেন, বর্তমান নির্বাচন বন্ধ করার জন্য একটি দল ষড়যন্ত্র করছে এবং টাকা দিয়ে ভোট কিনছে। এ প্রতিহত করতে সবাইকে সজাগ হতে হবে।

তিনি জিয়া পরিবারকে দেশের সংকটকালীন সময়ে দেশের নেতৃত্ব নেওয়ায় কথা স্মরণ করেন। এছাড়া জামায়াত মিথ্যাচার এবং আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করেন।

সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার ও তাঁতী দল নেতা কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের