• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এক কার্ডেই সব সুযোগ-সুবিধা নিয়ে আসব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পি.এম.
নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ক্ষমতায় এলে একটি কার্ডের মধ্যে সব সুযোগ-সুবিধা নিয়ে আসা হবে। এখন কার্ডের রাজনীতি চলছে, আমরা বলছি, একটাই কার্ডই প্রয়োজন; সেটা হবে এনআইডি বা নাগরিক কার্ড।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জোট ক্ষমতায় এলে অংশীদারির ভিত্তিতে শিক্ষার সংস্কার, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নসহ ইশতেহারের বাস্তবায়ন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইশতেহার বাস্তবসম্মত প্রণয়ন করা হয়েছে, বড় বড় কথা নয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের শীর্ষ নেতারা।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের