• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে নির্বাচন ছাড়ার হুঁশিয়ারি

নোয়াখালী প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পি.এম.
আবদুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দেবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হান্নান মাসউদ অভিযোগ করেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠান চলাকালে তার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনে থাকব কি-না, তা পুনরায় ভাবতে বাধ্য হবো। প্রশাসনকে বারবার জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ 

এর আগে ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টাধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী