• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পি.এম.
কথা বলছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে সাধারণ বা গতানুগতিক হিসেবে দেখলে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে।  

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে একটি মানচিত্র ও পতাকা উপহার দিয়েছেন, যাতে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সে কারণেই তাবেদারী শক্তি তাকে হত্যা করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা নয় আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রসুলবাগ এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন,  বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন। এই পথে তাকে স্বামী হারাতে হয়েছে, সন্তান হারাতে হয়েছে, গৃহ হারাতে হয়েছে এবং মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। এরপরও তিনি দেশের ও জনগণের স্বার্থে কখনো আপোষ করেননি।

তিনি আরও বলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশকে শুধু স্বপ্ন দেখাতে চান না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যেতে চান। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর আজ দেশের মানুষ তাকে আগামী দিনের জনগণের নেতা হিসেবে বিবেচনা করছে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, হাজারো নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে দেশে আবার অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগের সম্মান রাখতে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত হবে।

ঢাকা-৯ আসন নিয়ে তিনি বলেন, আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করা হবে না। যারা দেশের, সমাজের ও এলাকার কল্যাণ চায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সবুজবাগ, খিলগাঁও ও মুগদাকে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীকে বিএনপি আশ্রয় দেবে না।

সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে