• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির সমর্থনে বালিগাঁও ইউনিয়নে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বালিগাঁও ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আফসারুল কবির পাটোয়ারী, সদর থানা যুবদলের সদস্য মো. বাহার উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন যুবদলের নেতা শফিকুর রহমান স্বপন, মাহমুদুল হক মিলন—সদস্য, ফেনী সদর থানা স্বেচ্ছাসেবক দল এবং ফখরউদ্দিন ভুইয়া—সদস্য, ফেনী সদর থানা স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষ বিজয়ী হলে ফেনী-২ আসনে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী