• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পি.এম.
মিয়া গোলাম পরওয়ার চাঁদপুরে জনসমাবেশে বক্তৃতা করছেন-ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ব্যর্থতা উল্লেখ করে এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জনসমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের পরিচালনায় তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। এবার জনগণ পরিবর্তন চায়। দুর্নীতিতে তারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।”  

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর সারাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা এবং শেরপুরে লাঠিপেটা করে হত্যার ঘটনায় জনগণ সরকারের অদক্ষতা প্রত্যক্ষ করেছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশে যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে চাঁদাবাজি ও মানুষ হত্যার দায় কার? জনগণ তা দেখেছে। দুর্নীতি রুখতে, সুশাসন এবং ইনসাফের বাংলাদেশ গড়তে ড. শফিকুর রহমানের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে জনসমাবেশে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

একই দিন দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসনের নির্বাচনী জনসমাবেশ এবং বিকেলে চাঁদপুর-১ কচুয়া এলাকায় কেন্দ্রীয় জামায়াতের নেতারা জনসভা করবেন।

জামায়াতের এই কার্যক্রম দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক বার্তা পাঠাচ্ছে। দলটি জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ও দুর্নীতিমুক্ত শাসনের দাবিকে সামনে তুলে ধরে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের