• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পি.এম.
ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা ও সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

আগামী ১২ তারিখের নির্বাচনকে দেশের জন্য বহুকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, এই নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ঢাকা-১৭ আসনের ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী প্রচারণা ও সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বাংলাদেশের দুঃসময় অতীতেও এসেছে, তবে দেশ এখনো একটি দুঃসময়ের মধ্যদিয়ে যাচ্ছে। ১৯৭১  সালে স্বাধীন না হলে আমরা এখনো পরাধীন থাকতাম । ৭৫ এর পরে যদি ভুল হতো, জিয়াউর রহমান যদি দেশের হাল না ধরতেন তাহলে স্বাধীনতার সমাপ্তি ঘটত। এবারও যদি আমরা ভুল করি, তাহলে দেশ অনেক পিছিয়ে যাবে।

এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ থাকলেই তিনি থাকবেন দেশ না থাকলে তিনি কীভাবে থাকবেন, এমন প্রশ্নও তোলেন তিনি। এ সময় উপস্থিত জনতা তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে ‘ঠিক’ বলে সাড়া দেন।

তিনি আরও বলেন, দেশে একটি ষড়যন্ত্র চলছে, যাতে নির্বাচনটি না হয়। তার অভিযোগ, হাসিনার আমল থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি সবাইকে দেশের স্বার্থে নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন  সাবেক সেনা কর্মকর্তারা ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের