• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসি সানাউল্লাহ

নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা

ভোলা প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পি.এম.
ভোলায় মতবিনিময় সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, সব ভোটার যাতে নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ভোটার যে দলেরই হোক না কেন, সবার জন্য সমান পরিবেশ থাকতে হবে। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও করতে না পারে। নির্বাচনকে উৎসবমুখর করার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার